শিক্ষা

সংশ্লিষ্ট খবর:

  • জেএসসি-জেডিসির ফল প্রকাশের শিক্ষার্থীদের উচ্ছ্বাস

জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশ

জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত
জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ বছর গড় পাসের হার ৮৩ দশমিক ৬৫ শতাংশ। জেএসসিতে পাসের হার ৮৩ দশিমক ১০ আর জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৮০ শতাংশ। এ বছর জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৯১ হাজার ৬২৮ জন আর জেডিসিতে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ২৩১।

এদিকে, প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ১৮ শতাংশ। আর ইবতেদায়ীতে পাসের হার ৯২ দশমিক ৯৪ শতাংশ।

সকাল পৌনে ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন। আর ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৫ হাজার ২৩ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন। প্রাথমিকে পাসের হার বিবেচনায় বরিশাল বিভাগ শীর্ষে রয়েছে। এ বিভাগে পাসের হার ৯৬ দশমিক ২২ শতাংশ।

আর ৯৬ দশমিক ২৮ শতাংশ পাস করে ইবতেদায়ীতে শীর্ষে রয়েছে রাজশাহী বিভাগ। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনের পর ফলাফলের বিস্তারিত জানা যাবে।

ফল হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী বলেন, শিশুদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। পাসের হার বাড়ায় এবং সার্টিফিকেট হাতে পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাসও বেড়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ