নির্বাচন

সংশ্লিষ্ট খবর:

  • নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তি ব্যক্তিদের গুরুত্ব দিচ্ছে আ’লীগ-জাপা

ঢাকার ২ সিটি নির্বাচনের তফসিল ১০ মার্চের পর

ডিসিসি
ডিসিসি

ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল আগামী মার্চের ১০ পর দিন ঘোষণা করা হবে জানিয়েছেন ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।

তবে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মাঠপর্যায়ের প্রস্তুতির জন্য আরো দুই সপ্তাহ সময় লাগবে বলেও জানান তিনি।

মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব জানান তিনি।

এ সময় ইসি কর্মকর্তা বলেন, নির্বাচনের জন্য আনুষঙ্গিক সব প্রস্তুতি রয়েছে তবে ভোটার এলাকা বিন্যাস করে ভোটারতালিকা বা মাঠপর্যায়ের প্রস্তুতির জন্য আরো দুই সপ্তাহ সময় লাগবে।

মাঠপর্যায়ের প্রস্তুতির পর নির্বাচন কমিশনের কাছে তা উপস্থাপন করা হবে –এ কথা উল্লেখ করে কমিশন সচিব বলেন, এরপরই রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

এর আগে গতকাল ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণ ভাগে সীমানা জটিলতা শেষ হওয়ায় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে অনুরোধ জানায় সরকার।

সোমবার বিকেলে উত্তর ও দক্ষিণের সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করে গেজেটও নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ও ইসি সচিব মো. সিরাজুল ইসলাম সরকারের অনুরোধসহ চিঠি পাওয়ার পরই অফিস ত্যাগ করেন।

এ বিষয়ে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, নির্বাচন অনুষ্ঠানের অনুরোধসহ দুটি সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সীমানা গেজেট মন্ত্রণালয় থেকে এসেছে। স্থানীয় সরকার বিভাগের অনুরোধ আমরা পেয়েছি। কমিশন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

ইসি কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেনের পক্ষে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত চিঠি ইসি সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে ডিসিসি উত্তর ও দক্ষিণ নির্বাচন প্রসঙ্গে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নিতে অনুরোধ জানানো হয়েছে। এ চিঠির সঙ্গে দুটি গেজেটের কপিও সংযুক্ত করা হয়েছে।

এর আগে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের নথিতে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এ সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন তিনি।

সরকারি সূত্র জানা গেছে, বৈঠকের পর স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে নথি উপস্থাপন করেন। পরে প্রধানমন্ত্রী তাতে স্বাক্ষর করেন।

শিগগরিই এ ফাইল নির্বাচন কমিশনে পাঠানো হবে বলেও জানা গেছে। নিয়মানুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন অনুষ্ঠানের নথি পাঠালে পরবর্তী উদ্যোগ নেবে নির্বাচন কমিশন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ