নির্বাচন

উত্তরায় পুলিশের সামনেই বিএনপি সমর্থিত কাউন্সিল প্রার্থীকে মারধর

উত্তরায় পুলিশের সামনেই বিএনপি সমর্থিত কাউন্সিল প্রার্থীকে মারধর
উত্তরায় পুলিশের সামনেই বিএনপি সমর্থিত কাউন্সিল প্রার্থীকে মারধর

রাজধানীর উত্তরায় বিএনপি সমর্থিত এক কাউন্সিলর প্রার্থী ও তার এজেন্টদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের লোকজন মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকালে উত্তরার ৪ নম্বর সেক্টরের নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে উত্তর সিটির ১ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান (ঠেলাগাড়ি প্রতীক) তার এজেন্টদের নিয়ে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে আসেন।

এসময় কেন্দ্রের ভেতর ঢোকার সময় মূল প্রবেশ পথে তাদের বাধা দেন ওই ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আফসার উদ্দিন খানের ( ঝুড়ি প্রতীক) লোকজন।

কিন্তু বাধা উপেক্ষা করে মোস্তাফিজুর রহমান তার এজেন্টদের নিয়ে ভেতরে প্রবেশ করতে গেলে আফসার উদ্দিন খানের লোকজন তাদের হাত দিয়ে ধাক্কা দেন।

একপর্যায়ে মোস্তাফিজুর রহমানকে চড় থাপ্পড়সহ মারধর শুরু করেন। এরপর মোস্তাফিজুর রহমান তার এজেন্ট ছাড়াই ভেতরে প্রবেশ করলে আফসার উদ্দিন খানের লোকজন বেরিয়ে যান।

পরে আটটা বাজার পাঁচ মিনিট আগে আফসার উদ্দিন খানের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়।

মোস্তাফিজুর রহমান বলেন, এজেন্ট নিয়ে মূল গেট দিয়ে ঢোকার পর আফসারউদ্দিন খানের লোকজন আমাকে এবং আমার এজেন্টদের মারধর করে। এজেন্টদের বের করে দেয়।

তিনি বলেন, ঘটনার সময় সেখানে মিডিয়া কর্মীরা ছিলেন। পুলিশ ছিলেন। পুলিশ দেখেও কোনো ব্যবস্থা নেয়নি।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুস সালাম বলেন, কেউ তার কাছে এ ধরনের কোনো অভিযোগ দেয়নি। লিখিতভাবে অভিযোগ দিলে তার জন্য ব্যবস্থা নিতে সুবিধা হয়। সূত্র/যুগান্তরঅনলাইন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন মেয়র আতিকুল

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন মেয়র আতিকুল

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তাপস-আতিক

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তাপস-আতিক

রাজধানীতে মুখোশ পরে আ’লীগের পোলিং এজেন্টকে কুপিয়ে হত্যা

রাজধানীতে মুখোশ পরে আ’লীগের পোলিং এজেন্টকে কুপিয়ে হত্যা

ঢাকা দক্ষিণের মেয়র তাপস, উত্তরে আতিকুল নির্বাচিত

ঢাকা দক্ষিণের মেয়র তাপস, উত্তরে আতিকুল নির্বাচিত

রাজধানীতে চলছে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

রাজধানীতে চলছে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী

সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচন কেন্দ্র রামদার আঘাতে সাংবাদিক রক্তাক্ত

নির্বাচন কেন্দ্র রামদার আঘাতে সাংবাদিক রক্তাক্ত

৭৪ বিদেশিসহ সিটি নির্বাচন পর্যবেক্ষণে এক হাজার ১৩ জন

৭৪ বিদেশিসহ সিটি নির্বাচন পর্যবেক্ষণে এক হাজার ১৩ জন

দু্ই সিটির ভোট গ্রহণ শুরু

দু্ই সিটির ভোট গ্রহণ শুরু

রোববার রাজধানীতে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

রোববার রাজধানীতে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ