নির্বাচন

এখন পর্যন্ত ভোটের পরিবেশ সন্তোষজনক :সাক্কু

মনিরুল হক সাক্কু
মনিরুল হক সাক্কু

নির্বাচন কমিশনকে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানিয়ে মনিরুল হক সাক্কু বলেন, এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ তা সন্তোষজনক। আমি বারবারই বলছি- এবার আমাদের চেয়ে নির্বাচন কমিশনের ভাবমূর্তি রক্ষার বিষয়টি মূল। এ কমিশনের অধীনে এটা প্রথম নির্বাচন। তারা যদি সুষ্ঠু নির্বাচন করতে না পারে, মানুষ কিন্তু এখন বেকুব না। সবই বুঝে, কিছু বলে না এর মানে এই নয় যে, কিছু বোঝে না তা নয়। তাই আমি সিইসিকে বলবো- এবার জনগণের আস্থা অর্জন করুন, নইলে আপনারা থাকতে পারবেন না।

মঙ্গলবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

দল পরিবর্তনের রাজনীতি কখনই করেননি বলে জানিয়েছেন কুমিল্লা সিটি নির্বাচনে মেয়রপ্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু। তিনি বলেন, ৪৪ বছর ধরে রাজনীতি করি, সব সময় একভাবেই চলেছি। মেয়র হওয়ার জন্য সাক্কু আওয়ামী লীগে যাবে না।

বিএনপি আপনাকে বহিষ্কার করেছে, সামনে আওয়ামী লীগে যোগ দেওয়ার কোনো ইচ্ছে আছে কিনা- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সাক্কু বলেন, আমি আওয়ামী লীগে যোগ দিলে ছয় মাস আগেই দিতে পারতাম। ছয় মাস আগ থেকে তো ইলেকশনের কার্যক্রম শুরু হয়েছে। এমন অনেক অফার এসেছিল। দল পরিবর্তনের রাজনীতি আমি কখনই করিনি। ৪৪ বছর ধরে রাজনীতি করি, সব সময় একভাবেই চলেছি। মেয়র তো দুবার হয়েছি, এবার তো ধরেন বোনাস।

জনগণ ভোটের জন্য উদগ্রীব হয়ে আছে জানিয়ে মনিরুল হক সাক্কু বলেন, ভোটাররা সবাই ভোটের জন্য উদগ্রীব হয়ে আছেন। ইভিএম বা অন্য কোনো সমস্যা নয়, ভোট দিতে পারবে কিনা এ আশঙ্কাই করছেন সবাই। সবার প্রশ্ন- আমরা ভোট দিতে যেতে পারব কিনা। কিন্তু এ দায়িত্ব তো আমার না। এটা সিইসি, ডিসি ও কর্মকর্তাদের দায়িত্ব। আমি বারবার অনুরোধ করছি- জনগণের এ বিশ্বাসটুকু রাখেন। যাকেই দিক, মানুষ যেন এবার অন্তত নিজের ভোটটা দিতে পারে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

কুমিল্লায় নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে ইসি: ওবায়দুল কাদের

কুমিল্লায় নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে ইসি: ওবায়দুল কাদের

সুন্দর নির্বাচনের জন্য ইসিকে ধন্যবাদ: তথ্যমন্ত্রী

সুন্দর নির্বাচনের জন্য ইসিকে ধন্যবাদ: তথ্যমন্ত্রী

ফোন আসা নিয়ে অহেতুক অভিযোগ চলছে: রিটার্নিং কর্মকর্তা

ফোন আসা নিয়ে অহেতুক অভিযোগ চলছে: রিটার্নিং কর্মকর্তা

কুসিক নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

কুসিক নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

হাড্ডাহাড্ডি লড়াইয়ে নৌকার জয়, কুমিল্লার নতুন মেয়র রিফাত

হাড্ডাহাড্ডি লড়াইয়ে নৌকার জয়, কুমিল্লার নতুন মেয়র রিফাত

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো: রিফাত

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো: রিফাত

ফলাফল প্রত্যাখ্যান করলেন সাক্কু

ফলাফল প্রত্যাখ্যান করলেন সাক্কু

কুসিক নির্বাচনে ভোট পড়েছে ৬০% : সিইসি

কুসিক নির্বাচনে ভোট পড়েছে ৬০% : সিইসি

সহিংসতা ছাড়াই ভোট শেষ    চলছে গণনা

সহিংসতা ছাড়াই ভোট শেষ চলছে গণনা

কুসিক নির্বাচন: ৪ ঘণ্টায় ৮৭ ভোট

কুসিক নির্বাচন: ৪ ঘণ্টায় ৮৭ ভোট

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ