নির্বাচন

কুসিক নির্বাচন: ৪ ঘণ্টায় ৮৭ ভোট

 কুসিক নির্বাচন
কুসিক নির্বাচন

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (১৫ জুন) দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ পাওয়া গেছে।

কুসিকের ২৭ নম্বর ওয়ার্ডের চৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রের একটি বুথে চার ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৮৭টি।

বুধবার (১৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা যায়। কেন্দ্রের সাত নম্বর বুথে এমন ধীরগতি হচ্ছে।

খালেদা আক্তার নামে এক নারী জানান, তিনি পৌনে ৮টায় লাইনে দাঁড়িয়েছেন। দুপুর হলেও ভোট দিতে পারেননি। এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন, নারীদের অজ্ঞতার কারণে এবং অনেকের আঙুলের চাপ না মেলায় কিছুটা ধীরগতি হচ্ছে। চেষ্টা করছি দ্রুত ভোট গ্রহণের।

এর আগে, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রে ৬৪০টি বুথে ভোট হচ্ছে ইভিএমে। এ নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ১ লাখ ১৭ হাজার ৯২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার দুইজন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

কুমিল্লায় নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে ইসি: ওবায়দুল কাদের

কুমিল্লায় নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে ইসি: ওবায়দুল কাদের

সুন্দর নির্বাচনের জন্য ইসিকে ধন্যবাদ: তথ্যমন্ত্রী

সুন্দর নির্বাচনের জন্য ইসিকে ধন্যবাদ: তথ্যমন্ত্রী

ফোন আসা নিয়ে অহেতুক অভিযোগ চলছে: রিটার্নিং কর্মকর্তা

ফোন আসা নিয়ে অহেতুক অভিযোগ চলছে: রিটার্নিং কর্মকর্তা

কুসিক নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

কুসিক নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

হাড্ডাহাড্ডি লড়াইয়ে নৌকার জয়, কুমিল্লার নতুন মেয়র রিফাত

হাড্ডাহাড্ডি লড়াইয়ে নৌকার জয়, কুমিল্লার নতুন মেয়র রিফাত

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো: রিফাত

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো: রিফাত

ফলাফল প্রত্যাখ্যান করলেন সাক্কু

ফলাফল প্রত্যাখ্যান করলেন সাক্কু

কুসিক নির্বাচনে ভোট পড়েছে ৬০% : সিইসি

কুসিক নির্বাচনে ভোট পড়েছে ৬০% : সিইসি

সহিংসতা ছাড়াই ভোট শেষ    চলছে গণনা

সহিংসতা ছাড়াই ভোট শেষ চলছে গণনা

কুসিক নির্বাচন: ৪ ঘণ্টায় ৮৭ ভোট

কুসিক নির্বাচন: ৪ ঘণ্টায় ৮৭ ভোট

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ