নির্বাচন

অনিয়ম কঠোরভাবে দমনের হুঁশিয়ারি রিটার্নিং কর্মকর্তার

 ফাইল ছবি
ফাইল ছবি

রাত পেরোলেই কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। কেন্দ্রে কেন্দ্রেে পৌঁছে গেছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। সুষ্ঠু ভোটের সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটে অনিয়মের চেষ্টায় কেউ ছক কষলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী।

বাক্সভর্তি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পৌঁছে দেয়া হয়েছে কেন্দ্রগুলোয়, যা দিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবেন ভোটাররা। সেটিসহ অন্যান্য সরঞ্জাম বুঝে নিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তাসহ দায়িত্বরত অন্যরা। তারা জানান, সোমবার (১৩ জুন) মক ভোটিং হয়েছে। তার মাধ্যমে ইভিএমে ভোট দেয়া নিয়ে যত অনিশ্চয়তা ছিল ভোটারদের মাঝে, সেটিও আর নেই। মক ভোটিংয়ে অংশ নেয়া ভোটাররাও জানালেন, বেশ সহজেই ইভিএমে ভোট দেয়া যাচ্ছে।

ইভিএম পরীক্ষা করা হয়েছে আগেই। মঙ্গলবার (১৪ জুন) সকাল থেকেই শুরু হয় সরঞ্জাম বিতরণ। রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী গণমাধ্যমকে বলেন, ভোটারদের লাইনে বা বাইরে যেন কোনো অনাকাঙ্ক্ষিত জটলা না হয়, সেই প্রচেষ্টা আমাদের থাকবে আগামীকাল। আমাদের কাছে সবকিছুই পর্যাপ্ত রয়েছে। যেকোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটের পরিবেশ স্বাভাবিক। কেউ তাতে বাধা হয়ে দাড়ালে বরদাস্ত করবে না কমিশন। মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, কোনো প্রার্থী বা কেউ যদি মনে করেন গোপন কক্ষে কাউকে বসিয়ে রাখবেন; এমন পরিকল্পনা যদি কারো থাকে তাহলে বলবো, তা থেকে সরে আসুন। কারণ, কোনোভাবেই এটা হতে দেয়া যাবে না।

সরঞ্জামাদি পেয়ে ভোটের প্রস্তুতি শুরু হয়েছে কেন্দ্রগুলোতে। কুমিল্লায় ২৭ ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৩০ হাজার। মেয়র পদে লড়ছেন পাঁচ প্রার্থী।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

কুমিল্লায় নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে ইসি: ওবায়দুল কাদের

কুমিল্লায় নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে ইসি: ওবায়দুল কাদের

সুন্দর নির্বাচনের জন্য ইসিকে ধন্যবাদ: তথ্যমন্ত্রী

সুন্দর নির্বাচনের জন্য ইসিকে ধন্যবাদ: তথ্যমন্ত্রী

ফোন আসা নিয়ে অহেতুক অভিযোগ চলছে: রিটার্নিং কর্মকর্তা

ফোন আসা নিয়ে অহেতুক অভিযোগ চলছে: রিটার্নিং কর্মকর্তা

কুসিক নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

কুসিক নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

হাড্ডাহাড্ডি লড়াইয়ে নৌকার জয়, কুমিল্লার নতুন মেয়র রিফাত

হাড্ডাহাড্ডি লড়াইয়ে নৌকার জয়, কুমিল্লার নতুন মেয়র রিফাত

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো: রিফাত

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো: রিফাত

ফলাফল প্রত্যাখ্যান করলেন সাক্কু

ফলাফল প্রত্যাখ্যান করলেন সাক্কু

কুসিক নির্বাচনে ভোট পড়েছে ৬০% : সিইসি

কুসিক নির্বাচনে ভোট পড়েছে ৬০% : সিইসি

সহিংসতা ছাড়াই ভোট শেষ    চলছে গণনা

সহিংসতা ছাড়াই ভোট শেষ চলছে গণনা

কুসিক নির্বাচন: ৪ ঘণ্টায় ৮৭ ভোট

কুসিক নির্বাচন: ৪ ঘণ্টায় ৮৭ ভোট

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ