নির্বাচন

কুসিক নির্বাচনকে মডেল হিসেবে উপহার দিতে চাই: পুলিশ সুপার

 সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে সারা দেশের মডেল নির্বাচন হিসেবে উপহার দিতে চাই। এজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা দৃঢ় বিশ্বাসী, নির্বাচন সুষ্ঠু করতে পারবো।

সিটি নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (১৪ জুন) সকালে কুমিল্লা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ফারুক আহমেদ বলেন, নির্বাচনে নিরাপত্তার প্রশ্নে কোনও ছাড় দেওয়া হবে না। ভোটারদের নিরাপত্তায় দুই হাজার ১০০ পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে।

তিনি আরও বলেন, ভোটের দিন ২৭ ওয়ার্ডের সব কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন হাজার ৬০৮ জন সদস্য থাকবে। ৭৫টি চেকপোস্ট, ১০৫টি মোবাইল টিম, ১২ প্লাটুন বিজিবি, র‍্যাবের ৩০টি টিম, ১০৫ কেন্দ্রে এক হাজার ২৬০ আনসার সদস্য ও এপিবিএনের ৫০ জন সদস্য নিরাপত্তা রক্ষায় নিয়জিত থাকবেন।

পুলিশ সুপার বলেন, আশা করছি, আমরা নির্বাচন সুষ্ঠু করতে পারবো। এর জন্য আপনাদের (সাংবাদিক) সহযোগিতা প্রয়োজন। আমরা সবাই নিরলসভাবে এ নির্বাচনে কাজ করবো।

আগামীকাল বুধবার (১৫ জুন) কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ১০৫ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

এ সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। তাদের মধ্যে নারী এক লাখ ১৭ হাজার ৯২ এবং পুরুষ এক লাখ ১২ হাজার ৮২৬। এবারের নির্বাচনে নৌকার প্রার্থীসহ মোট পাঁচজন মেয়র প্রার্থী। ১০৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩৬ জন সংরক্ষিত আসনের প্রার্থী।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

কুমিল্লায় নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে ইসি: ওবায়দুল কাদের

কুমিল্লায় নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে ইসি: ওবায়দুল কাদের

সুন্দর নির্বাচনের জন্য ইসিকে ধন্যবাদ: তথ্যমন্ত্রী

সুন্দর নির্বাচনের জন্য ইসিকে ধন্যবাদ: তথ্যমন্ত্রী

ফোন আসা নিয়ে অহেতুক অভিযোগ চলছে: রিটার্নিং কর্মকর্তা

ফোন আসা নিয়ে অহেতুক অভিযোগ চলছে: রিটার্নিং কর্মকর্তা

কুসিক নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

কুসিক নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

হাড্ডাহাড্ডি লড়াইয়ে নৌকার জয়, কুমিল্লার নতুন মেয়র রিফাত

হাড্ডাহাড্ডি লড়াইয়ে নৌকার জয়, কুমিল্লার নতুন মেয়র রিফাত

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো: রিফাত

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো: রিফাত

ফলাফল প্রত্যাখ্যান করলেন সাক্কু

ফলাফল প্রত্যাখ্যান করলেন সাক্কু

কুসিক নির্বাচনে ভোট পড়েছে ৬০% : সিইসি

কুসিক নির্বাচনে ভোট পড়েছে ৬০% : সিইসি

সহিংসতা ছাড়াই ভোট শেষ    চলছে গণনা

সহিংসতা ছাড়াই ভোট শেষ চলছে গণনা

কুসিক নির্বাচন: ৪ ঘণ্টায় ৮৭ ভোট

কুসিক নির্বাচন: ৪ ঘণ্টায় ৮৭ ভোট

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ