পরিবেশ

সংশ্লিষ্ট খবর:

  • বিদ্যুৎ পরিস্থিতি ৪/৫ দিনের মধ্যে স্বাভাবিক হবে: বিপু

দেশজুড়ে তাপদাহ থাকবে আরো কিছুদিন

তাপদাহ
তাপদাহ

জ্যৈষ্ঠের শুরুতেই রাজধানীসহ দেশের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ ডিগ্রী ছুই ছুই। দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। আরও কয়েকদিন এই তাপদাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র গরমে পেটের পীড়া, জ্বরসহ ছড়িয়ে পড়ছে নানা রোগ।

ঢাকা, ও খুলনা বিভাগ এবং রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, চাঁদপুর, মাইজদীকোর্ট, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপ্রবাহ। অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গরমের মধ্যে চারদিকে বৃষ্টির জন্য হাপিত্যেশ । শুধু দিনের বেলাতেই নয়, রাতেও মানুষ গরমে ঘুমাতে পারছেন না। সোমবার ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

সিলেট, রংপুর ও ময়মনসিংহ অঞ্চল ছাড়া বৃষ্টি নেই দেশে। জীবন-জীবিকার প্রয়োজনে গরম উপেক্ষা করে কাজ করতে হচ্ছে নিম্ন আয়েরসহ সব খেটে খাওয়া মানুষদের।

এদিকে, প্রচণ্ড গরমে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গাজীপুরের কাশিমপুরের দুটি কারখানার শতাধিক শ্রমিক। অসুস্থ্য শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকলে কারখানা কর্তৃপক্ষ তাদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র গরমে এসব শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন। দুটি কারখানাতেই সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, শনিবার থেকে তাপপ্রবাহের কারণেই অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। চলমান তাপপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকবে পাশাপাশি দেশের কোথাও কোথাও ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ