স্বাস্থ্য

সংশ্লিষ্ট খবর:

  • গাবতলীতে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা

পুশিলের গুলিতে বাসচালকের মৃত্যু: ময়নাতদন্তের প্রতিবেদন

পুশিলের গুলিতে বাসচালকের মৃত্যু: ময়নাতদন্তের প্রতিবেদন
পুশিলের গুলিতে বাসচালকের মৃত্যু: ময়নাতদন্তের প্রতিবেদন

পুলিশের গুলিতেই বৈশাখী পরিবহনের বাসচালক শাহ আলম মারা গেছেন বলে জানান ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক সোহেল মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে তিনি বলেন, অসংখ্য গুলি বিদ্ধ হয়েছে তার শরীরের বিভিন্ন স্থানে।

পুরো বিষয়টি পর্যালোচনা করে চালক নিহত হওয়ার ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি।

এমন ঘটনার জন্য পুলিশ নয় বহিরাগত শ্রমিকদের বাড়াবাড়িকে দায়ী করেন তিনি।

বুধবার সকালে রাজধানীর গাবতলীতে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংর্ঘষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এতে বৈশাখি পরিবহনের বাসচালক শাহ আলম গুরুতর আহত হন। পরে বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

বৃহস্পতিবার দুপুরে শাহ আলমের ময়নাতদন্ত করে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ। গুলিতেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন ফরেনসিক বিভাগের প্রধান।

এদিকে, শ্রমিকদের ধর্মঘটকে শান্তিপূর্ণ কর্মবিরতি বললেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম।

মঙ্গলবার রাতে চাইলে পুলিশ গুলি চালাতে পারতো— কিন্তু তারা তা করেনি বরং বহিরাগত শ্রমিকরা পরিস্থিতি উত্তেজিত করেছে।

পুরো বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ