আন্তর্জাতিক

সংশ্লিষ্ট খবর:

  • মালয়েশিয় বিমান বিধ্বস্ত, আন্তর্জাতিক তদন্তের দাবি

ক্ষেপণাস্ত্র হামলায় মালয়েশিয়ান বিমান বিধ্বস্ত, নিহত ২৯৮

বিধ্বস্ত বিমান
বিধ্বস্ত বিমান

রুশ সীমান্তের কাছে ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমানটি ২৯৮ জন আরোহী নিয়ে বৃহস্পতিবার আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। ওই অঞ্চলের বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়। ২৮৩ যাত্রীসহ ১৫ জন ক্রু সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন।

বিমানটির যাত্রীদের মধ্যে ২৪৯ জনের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে বেশির ভাগই ডাচ।

গত মার্চে ২৩৯ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান নিখোঁজ হয়। ওই বিমান নিখোঁজের রহস্যের কুলকিনারা হতে না হতেই মাত্র ৪ মাসের ব্যবধানে ২৯৮ আরোহী নিয়ে এবার বিধ্বস্ত হলো একই এয়ারলাইন্সের আরেকটি বিমান।

রাশিয়ার সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহী নিয়ন্ত্রিত গ্রাবোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। উদ্ধারকারীরা জানিয়েছেন, আশেপাশের প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ ও মৃতদেহগুলো। ঘটনাস্থল থেকে একশরও বেশি মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

মালয়েশিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানিয়েছে, নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকেই ফ্লাইট এমএইচ- ওয়ান সেভেনের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটিতে ৩ জন সদ্যজাত শিশুসহ ২৮০ যাত্রী এবং ১৫ জন ক্রু ছিলেন বলে নিশ্চিত করেছে বিমান সংস্থাটি।

মালয়েশিয়া এয়ারলাইন্সের এক বিবৃতিতে জানানো হয়, বোয়িং বিমানটিতে ৩ শিশুসহ ২৯৫ আরোহীর মধ্যে ২৪৯ জনের জাতীয়তা নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে ১৫৪ জন ডাচ নাগরিক, অস্ট্রেলিয়ার নাগরিক ২৭ জন, ১৫ ক্রুসহ মালয়েশিয়ান ৪৩ জন, ১২ জন ইন্দোনেশীয়, ৯ জন ব্রিটিশ, ফিলিপাইনের ৩ জন ও একজন কানাডীয় নাগরিক ছিলেন। বাকিদের পরিচয় জানা যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ