আন্তর্জাতিক

সংশ্লিষ্ট খবর:

  • শুভ্রা মুখার্জির প্রতি শেষ শ্রদ্ধা শেখ হাসিনার

শুভ্রা মুখার্জির শেষকৃত্য সম্পন্ন

শুভ্রা মুখার্জির শেষকৃত্য সম্পন্ন
শুভ্রা মুখার্জির শেষকৃত্য সম্পন্ন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াত স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দিল্লির লোদি রোডের শ্মশানে বৈদ্যুতিক চুল্লিতে বুধবার সকালে তার দাহ সম্পন্ন হয়।

শেষকৃত্য অনুষ্ঠানে প্রণব মুখার্জি, তাদের তিন সন্তান শর্মিষ্ঠা, অভিজিৎ, ইন্দ্রজিৎ ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির লেফটেন্যান্ট গর্ভনর নাজিব জং, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় শুভ্রা মুখার্জির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়।

মঙ্গলবার সকালে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

শুভ্রা মুখার্জির পৈতৃক বাড়ি বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামে। ১৯৪৭ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। ২০১৩ সালে বাংলাদেশ সফরকালে শুভ্রা মুখার্জি স্বামীসহ নড়াইলে তার পৈতৃক বাড়িতে গিয়েছিলেন।

শুভ্রা মুখার্জির শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দিতে বুধবার ভোরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পররাষ্ট্র সচিব শহীদুল হক ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও ভারতে বাংলাদেশের হাইকমিশনার। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ একান্তে কিছু সময় কাটান।

এর পরই রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যুতে ভারতীয় রাষ্ট্রপতিকে গভীর সমবেদনা জানান তিনি।

সেখান থেকে প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জির বাড়িতে যান শেখ হাসিনা। কাটরা রোডের ওই বাড়িতেই রাখা হয় শুভ্রা মুখার্জির মরদেহ। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ