আন্তর্জাতিক

সংশ্লিষ্ট খবর:

  • প্রবৃদ্ধি বাড়াতে একযোগে কাজের অঙ্গীকার বিশ্ব নেতাদের

জি-সেভেনের আউটরিচ বৈঠকে প্রধানমন্ত্রী

জি-সেভেনের আউটরিচ
জি-সেভেনের আউটরিচ

বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির কাছে দক্ষিণ এশিয়ার বার্তা পৌঁছে দিতে জাপানের ইসে-শিয়াম জি-সেভেন আউটরিচ বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকালে কাশিকো দ্বীপের শিমা কানকো হোটেলের ব্যাংকোয়েট হলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আউটরিচ মিটিংয়ে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে জি-সেভেন জোটের সাত দেশের নেতারাও যোগ দেন।

এতে প্রধানমন্ত্রী বিশ্ব নেতৃত্বের অবস্থান ও দৃষ্টিভঙ্গি থেকে উন্নয়নে তার নিজস্ব কৌশল ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

পরে বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে অর্থনীতি, সামাজিক ও নারী উন্নয়নে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

শেখ হাসিনার সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজে করে নাগোয়ার শুবু সেন্ট্রাইয়ার বিমানবন্দরে তিনি পৌঁছান।

এ সময় রাবাব ফাতিমা বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার মিকি ইয়ামাদা, রাষ্ট্রাচার প্রধান কাওরু শিমাজাকি, আইচি প্রিফ্যাকচারের ডেপুটি গভর্নর হাজিমে নাকানিশি এবং জাপানে বাংলাদেশের হাই কমিশনার।

বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এফবিসিসিআই সভাপতি আব্দুল মতলুব আহমাদের নেতৃত্ব ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আক্তারুজ্জামান এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

এর আগে সকাল সোয়া ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হন শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ