মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের হাড্ডাহাডি লড়াই শেষে জয় পেলেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পিছিয়ে পড়েন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন।
জয়ের পর দেয়া এক ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন আমি সবার প্রেসিডেন্ট হবো।
বাংলাদেশ সময় বুধবার ভোরে শেষ হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ। সর্বশেষ তথ্যানুযায়ী, ৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে শেষ খবর পর্যন্ত ২৯০ ভোট পেয়েছেন ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রাট প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮ ভোট।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প; তিনি পেয়েছেন মোট ২৯০ ইলেক্টোরাল ভোট, হিলারি পেয়েছেন ২১৮টি।
ভোটের লড়াইয়ে ঐতিহাসিক বিজয়।
ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিশাল ব্যবধানে ট্রাম্প জিতেছেন ইলেক্টোরাল ও পপুলার ভোটে।
* পপুলার ভোট : মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প; তিনি পেয়েছেন মোট ২৯০ ইলেক্টোরাল ভোট, হিলারি পেয়েছেন ২১৮টি * ভোটের লড়াইয়ে ঐতিহাসিক বিজয় * ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিশাল ব্যবধানে ট্রাম্প জিতেছেন ইলেক্টোরাল ও পপুলার ভোটে * পপুলার ভোট : ট্রাম্প ৫ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার ২৩১ ভোট; হিলারি ৫ কোটি ৯০ লাখ ৪০ হাজার ৯০০ ভোট।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতার অভিনন্দন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসনের অভিনন্দন জানিয়েছেন।
সূত্র: বিবিসি ও এএফপি, নিউইয়র্ক টাইমস।
স্থানীয় সময় মঙ্গলবার সময়চক্রের ভিন্নতার কারণে যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যের একেকটিতে একেক সময় ভোট গ্রহণ শুরু হয়। গ্রিনিচ মান সময় সকাল ১১টা থেকে ভোট শুরু হয়। বিভিন্ন অঙ্গরাজ্যে এ ভোট চলে বাংলাদেশ সময় শেষ রাত পর্যন্ত। তারপর থেকে ফল আসতে শুরু করে।
ক্রমশই হিলারিকে পেছনে ফেলে এগিয়ে যান ডোনাল্ড ট্রাম্প। ১৩টি সুইং স্টেটের মধ্যে ফ্লোরিডা, ওহায়ো, নর্থ ক্যারোলিনা ও জর্জিয়া ট্রাম্পের দখলে চলে আসায় সমীকরণটা পাল্টে যেতে শুরু করে। প্রথমদিকে কিছুটা হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও কিছু পরেই ব্যবধান বাড়তে শুরু করে ট্রাম্প ও হিলারির মধ্যে। এরই মাঝে ভার্জিনিয়া, নেভাদা, ওয়াশিংটন ও ওরেগনের মতো স্টেট দখলে আনেন হিলারি তবে তাতে শেষরক্ষা হয়নি।
হিলারি সমর্থকদের মধ্যে কিছুটা আশার আলো বাঁচিয়ে রেখেছিল পেনসিলভেনিয়া, মিশিগান, মিনেসোটা ও অ্যারিজোনা-সহ বেশকিছু সম্ভাবনাময় স্টেট। হোয়াইট হাউসে যাওয়ার জন্য ম্যাজিক সংখ্যায় পৌঁছনোর ওটাই ছিল শেষ আশা। তবে, কিছু সময় যেতেই চাকা ঘুরে যায়। পরিস্থিতি পুরোপুরি অনুকূলে চলে যায় ট্রাম্পের। শেষ হাসি হাসলেন ফেললেন তিনি।
মার্কিন গণমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিশ্চিত বলে ঘোষণা করার পর নিউইয়র্কের ম্যানহাটানে হিলটন হোটেলের সামনে উল্লাসে মেতে উঠেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা।
জয় নিশ্চিত হওয়ার পর হিলটন হোটেলের সামনে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণে দেন ট্রাম্প।
এ সময়তিনি বলেন, 'বিভেদের ক্ষত ভুলে আমাদের আবার এক হতে হবে, আমরা একসঙ্গে কাজ করবো— আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবো।'
বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে আলাবামায় ৯, আলাস্কায় ৩, আরিজোনায় ১১, আরকানসাসে ৬, ফ্লোরিডায় ২৯, জর্জিয়ায় ১৬, ইদাহোতে ৪, ইন্ডিয়ানায় ১১, আইওয়ায় ৬, কানসাসে ৬, কেন্টাকিতে ৮, লুইজিয়ানায় ৮, মেইনে ১, মিসিসিপিতে ৬, মিজৌরিতে ১০, মন্টানায় ৩, নেব্রাস্কায় ৫, নর্থ ক্যারোলাইনায় ১৫, নর্থ ডাকোটা ৩, ওহাইও ১৮, ওকলাহামায় ৭, পেনসিলভানিয়ায় ২০, সাউথ ক্যারোলাইনায় ৯, সাউথ ডাকোটায় ৩, টেনেসিতে ১১, টেক্সাসে ৩৮, উটাহ ৬, ওয়েস্ট ভার্জিনিয়ায় ৫, উইসকনসিনে ১০, ওমিংয়ে ৩ টি পেয়েছেন।
হিলারি ২১৮ টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ক্যালিফোর্নিয়ায় ৫৫, কলোরাডোয় ৯, কানেকটিকাটে ৭, ডেলাওয়ারে ৩, হাওয়াইয়ে ৪, ইলিনয়ে ২০, মেইনে (চারটির মধ্যে তিনটি), মেরিল্যান্ডে ১০, ম্যাসাচুয়েটসে ১১, নিউজার্সিতে ১৪, নিউ মেক্সিকোয় ৫, নেভাদায় ৬, নিউইয়র্কে ২৯, অরিগনে ৭, রড় আইল্যান্ডে ৪, ভারমন্টে ৩, ভার্জিনিয়ায় ১৩, ওয়াশিংটন স্টেটে ১২ ও ওয়াশিংটন ডিসিতে ৩ টি পেয়েছেন।
হিলারি জিতেছেন ক্যালিফোর্নিয়ায় ৫৫টি, নিউইয়র্কে ২৯টি; ইলিনয়ে ২০টি, ওয়াশিংটন ডিসিতে ১২টি, ম্যাসাচুসেটসে ১১টি, রোড আইল্যান্ডে ৪টি, কানেটিকাটে ৭টি, নিউজার্সিতে ১৪টি, মেরিল্যান্ডে ১০টি, ওরিগনে ৭টি, নেভাদায় ৬টি, কলোরাডোতে ৯টি, ভার্জিনিয়ায় ১৩টি, নিউ মেক্সিকোতে ৫টি, হাওয়াইতে ৪টি, ভারমন্টে ৩টি, ডেলাওয়ারে ৩টি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ্যে প্রয়োজন ২৭০টি।