আন্তর্জাতিক

সংশ্লিষ্ট খবর:

  • ক্যালিফোর্নিয়ার বিচ্ছিন্নতার দাবি

প্রেসিডেন্ট নির্বাচিত

ট্রাম্পকে নিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আলোচনা-সমালোচনা, ক্ষোভ-বিক্ষোভ চলছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে। তার প্রেসিডেন্ট হওয়ার বিষয়কে কেউ বলছেন নতুন যুগের সূচনা; কেউবা বলছেন গোটা যুক্তরাষ্ট্রকেই বিপদে ফেলবেন তিনি।

সাধারণ মানুষের প্রত্যাশা ট্রাম্পের হাত ধরে যুক্তরাষ্ট্র আবারো পরাশক্তি হবে। ঘোঁচাবেন বেকারত্ব; আনবেন অর্থনৈতিক মুক্তি।

ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ঘটনাকে অনেকটা মিরাকলই বলা চলে। নির্বাচন পূর্ববর্তী সমস্ত জরিপ আর ধারনাকে ভুল প্রমাণিত করে শক্ত প্রতিপক্ষ হিলারিকে হারিয়ে যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আবার অনেকের রয়েছে ভিন্নমত— তার এ প্রেসিডেন্ট হওয়াকে মানতে পারছেন না অনেকেই।

রিপাবলিকানদের জয়ের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ-সহিংসতা হয়েছে—নিউইয়র্কও এর ব্যতিক্রম নয়। হাজার হাজার মানুষ নিউইয়র্কের রাস্তায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ করছেন।

ভবিষ্যতে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে কোন পথে নিয়ে যাবেন— এ বিষয়ে সংশয় রয়েছে অনেক মার্কিনিরই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ