নেওয়াজ শরিফ পদত্যাগ করার পর কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী তাই নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। পাকিস্তান মুসলিম লীগ-নেওয়াজ সরকারের প্রধান হিসেবে যে কাউকেই প্রধানমন্ত্রী পদের দায়িত্ব দিতে পারেন নেওয়াজ।
পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে গুরুত্বের তালিকায় রয়েছে বেশ কয়েকজনের নাম। তালিকায় প্রথমেই থাকছেন নেওয়াজের ছোট ভাই পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী শেহবাজ শরিফ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের সুযোগ থাকছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের। পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াজ সাদিকের নামও শোনা যাচ্ছে।
দেশটির পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবালেরও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ রয়েছে। এরা সবাই নেওয়াজ শরিফের প্রিয়ভাজন ব্যক্তি।
এদিকে, সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য ঘোষিত হয়ে নেওয়াজ শরিফ পদত্যাগ করায় হতাশা প্রকাশ করেছেন তার দলের নেতাকর্মীরা। তবে আনন্দ প্রকাশ করে বিজয় উদযাপন করছে বিরোধী দলের রাজনৈতিক নেতারা।