আন্তর্জাতিক

সংশ্লিষ্ট খবর:

  • রোহিঙ্গা ইস্যুতে ভারত পাশে থাকবে, প্রত্যাশা কাদেরের

রোহিঙ্গাদের গণহারে আশ্রয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ ভারতের

রোহিঙ্গাদের গণহারে আশ্রয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ ভারতের
রোহিঙ্গাদের গণহারে আশ্রয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ ভারতের

মিয়ানমারের রাখাইন পরিস্থিতি এবং সেখান থেকে পালিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের গণহারে আশ্রয় নেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

গতকাল শনিবার এক বিবৃতিতে ভারত বলেছে, সংযতভাবে ও সতর্কতার সঙ্গে রাখাইন পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষের কল্যাণের কথাও ভাবতে হবে— সহিংসতা বন্ধ করে রাখাইনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা জরুরি।

এক বিবৃতিতে আরো জানানো হয়েছে, সংযতভাবে ও সতর্কতার সঙ্গে রাখাইন পরিস্থিতি মোকাবেলা করতে হবে, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষের কল্যাণের কথা ভাবতে হবে। সহিংসতা বন্ধ করে ওই রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা অত্যাবশ্যক।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিয়ানমার সফর করেন। ওই সফরে রোহিঙ্গা নিপীড়ন নিয়ে তিনি কোনো কথা না বলায় সমালোচনা শুরু হয়। তারমধ্যেই নয়াদিল্লির এ বিবৃতি দিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমারের টুইটে এই বিবৃতি প্রচার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাখাইন রাজ্যের পরিস্থিতির কারণে সেখান থেকে এই অঞ্চলে বিপুলসংখ্যক শরণার্থীর ঢলে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। এর আগে আমরা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়েছিলাম। দুই দেশ এরইমধ্যে সন্ত্রাসবাদ দমনে তাদের কঠোর অঙ্গীকারের কথা জানিয়েছে এবং কোনো যুক্তিতেই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না।

তবে রবীশ কুমার বলেন, আমরা সংযতভাবে এবং পরিপক্বতার সঙ্গে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বেসামরিক লোকজনের কল্যাণের বিষয়টিতে গুরুত্ব দিয়ে রাখাইনের পরিস্থিতি সামাল দেয়ার আহ্বান জানাই।

রাজ্যটিতে সহিংসতা বন্ধ করে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা জরুরি।

সাম্প্রতিক মিয়ানমার সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহতের পাশাপাশি নিরীহ মানুষের প্রাণহানির জন্য উদ্বেগ জানিয়েছেন।

শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, ন্যায়বিচার, পারস্পরিক মর্যাদা বোধ ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে এই সংকটের সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

মোদির সফরে মিয়ানমার সরকারের রাখাইন স্টেট ডেভেলপমেন্ট প্রোগামে ভারতের সহায়তার বিষয়ে মতৈক্য হয় বলেও বিবৃতিতে বলা হয়েছে।

গত ২৪ আগস্ট রাখাইনে কয়েকটি পুলিশ পোস্ট ও একটি সেনা ঘাঁটিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে অভিযান শুরু করে সেনাবাহিনী। ওই অভিযানে পর সেনাবাহিনী জানিয়েছে প্রায় ৪০০ জন নিহত হয়েছেন। প্রায় ৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশ করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ