রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় প্রতিবেশি দেশ ভারতকে বাংলাদেশের পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে বিআরটিএ'র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিশ্ব সম্প্রদায়ের পাশাপাশি প্রতিবেশী দেশগুলো সহায়তা করলে দ্রুত এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
সারাবিশ্ব যখন রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করছে তখন বিএনপিই শুধুমাত্র খুশি হচ্ছে— কারণ তারা রাজনীতির নতুন ইস্যু পেয়েছে বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
তিনি বলেন, বিএনপির উচিত রোহিঙ্গা ইস্যুতে সরকারকে সহায়তা করা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: