আন্তর্জাতিক

সংশ্লিষ্ট খবর:

  • সন্ধ্যায় দে‌শে ফির‌ছেন শেখ হাসিনা

প্রবাসীদের সুখ-দুঃখ দেখার দায়িত্ব সরকারের: শেখ হাসিনা

ব্রুনাইয়ে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা
ব্রুনাইয়ে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা

প্রবাসীদের সুখ-দুঃখ দেখা দায়িত্ব সরকারের— যে সব দেশে প্রবাসীরা থাকেন সেই সব দেশে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের যাওয়ার পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা।

স্থানীয় সময় মঙ্গলবার ব্রুনাই দারুস সালামের বন্দর সেরি বেগাওয়ানে বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সারি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

একইসঙ্গে যেসব দেশে প্রবাসীরা থাকেন- সেসব দেশের অবকাঠামো নির্মাণ এবং অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ অবদান রাখেন—এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি নাগরিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাই যেসব দেশে প্রবাসী আছে- সেসব দেশে তাদের প্রয়োজনীয় সেবা দিতে পর্যায়ক্রমে নিজস্ব ভবন বা চ্যান্সারি কমপ্লেক্স করা হবে।

তিনি আরো বলেন, প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশে পাঠান এবং দেশের অর্থনীতিতে তাদের অবদান সবচেয়ে বেশি।

যে কারণে প্রবাসীদের কল্যাণে প্রত্যেক দেশেই বাংলাদেশের নিজস্ব ভবন বা চ্যান্সারি কমপ্লেক্স করার কথা জানান শেখ হাসিনা।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উদ্যোগে সৌদি আরবসহ কয়েকটি দেশে ইতোমধ্যেই নতুন নিজস্ব কমপ্লেক্স চালু হয়েছে। এছাড়া ইতালিসহ আরও কয়েকটি দেশে অচিরেই নতুন চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধন করা হবে।

এইকসঙ্গে প্রবাসীদের ছেলেমেয়ের লেখাপড়ার জন্য স্কুলসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

ব্রুনাইয়ে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা

ব্রুনাইয়ে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা

তিনি বলেন, নতুন চ্যান্সারি ভবন নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দেশের পরিবেশ ও জলবায়ুকে বিবেচনায় নিতে হবে।

এ সময় নতুন চ্যান্সারি ভবনটির নকশা দেখে দেখে উচ্ছ্বসিত প্রশংসা করে স্থপতি রোজাইন মেরী ইয়ান্তিকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

এর আগে প্রধানমন্ত্রী দেশটির রাজধানীর কূটনৈতিক জোনে নতুন নির্মিতব্য কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন করেন।

নতুন চ্যান্সারি কমপ্লেক্স নির্মিত হলে সেখান থেকে ব্রুনাইয়ে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কনস্যুলেট সেবা দেয়ার সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ