আন্তর্জাতিক

কাশ্মীরে আরও দুই বেসামরিক নাগরিক নিহত

-
-

ভারতের জম্মু-কাশ্মীরের বিহারের দুই নির্মাণ শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ নিয়ে চলতি মাসে সন্ত্রাসীদের গুলিতে ১১ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন অঞ্চলটিতে। এদের মধ্যে ৪ জনই সংখ্যালঘু সম্প্রদায়ের।

এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার কুলগ্রাম জেলার ওয়ানপোতে ওই ঘটনা ঘটে। এর আগের দিনই বিহারের এক শ্রমিক ও উত্তরপ্রদেশের এক কাঠমিস্ত্রিকে গুলি করে হত্যা করা হয়। পর পর দুইদিন এভাবে শ্রমিক খুন হওয়ায় জরুরি নির্দেশিকা জারি করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।

এদিকে নিহতদের পরিবারকে দুই লাখ টাকার ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার।

উল্লেখ্য, সন্ত্রাসবাদ দমনে চলতি সপ্তাহে ৯টি এনকাউন্টারে এই অঞ্চলে নিহত হয়েছে ১৩ জন সন্ত্রাসী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

কাশ্মীরে আরও দুই বেসামরিক নাগরিক নিহত

কাশ্মীরে আরও দুই বেসামরিক নাগরিক নিহত

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ