চলতি বছর খরচ বাড়িয়ে হজের চূড়ান্ত প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এ বছর সকারিভাবে হজে যেতে দুটি প্যাকেজ ও বেসরকারিভাবে হজে যেতে একটি প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। বুধবার (১১ মে) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়।
সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সাংবাদিকের সামনে হজ প্যাকেজ তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারিভাবে হজে যেতে প্রস্তাবিত প্যাকেজ-১ এ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২ এ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা খরচ ধরা হয়েছে।
অপরদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে একটি প্যাকেজ এ খরচ ধরা হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৬৩০ টাকা।
এর আগে সর্বশেষ ২০১৯ সালে বাংলাদেশ থেকে হজ পালন হজযাত্রীরা সৌদি আরবে গিয়েছিলেন। তখন হজ পালনে প্যাকেজ-১ এ ৪ লাখ ১৮ হাজার ৫০০ এবং প্যাকেজ-২ এ ৩ লাখ ৪৪ হাজার টাকা খরচ ধরা হয়েছিল।