ইসলাম

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

হজ। ছবি: ইন্টারনেট।
হজ। ছবি: ইন্টারনেট।

সৌদি আরবের খরচের বিবরণী পাওয়ার পর হজের প্যাকেজ খরচ আরও ৫৯ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ মে) সচিবালয়ে কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, আগামী সোমবারের (৩০ মে) মধ্যে হজের টাকা জমা দেবেন হজযাত্রীরা। এ জন্য তফসিলি ব্যাংকগুলো শনিবারও খোলা থাকবে।

হজ প্যাকেজ ১-এ আগে ছিল ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। এখন তা বেড়ে হবে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। অন্যদিকে, প্যাকেজ ২- এ আগে ছিল ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। এখন তা বেড়ে হবে ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা।

এছাড়া, বেসরকারি পর্যায়ে আগে ছিল ৪ লাখ ৬৩ হাজার টাকা। এখন হবে ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

ঈদগাহ মাঠে ১৪৪ ধারা!

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ