জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • ফুলগাজী উপজেলা চেয়ারম্যানকে গুলি করে-পুড়িয়ে হত্যা

একরামুলের হত্যাকারীদের গ্রপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে পুড়িয়ে মারার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে, একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেন, একরামুল হক অত্যন্ত জনপ্রিয় একজন তরুণ নেতা। ফুলগাজীকে একটি আধুনিক উপজেলায় পরিণত করতে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। যারা দেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, যারা হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে দুর্বল করতে চায়, সেই দেশবিরোধী অশুভ শক্তিই একরামুল হককে নৃশংসভাবে হত্যা করতে পারে বলেও জানান তিনি।

বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলগাজীবাসী ও দেশবাসীকে এ নির্মম হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ