জেলার খবর

ফুলগাজী উপজেলা চেয়ারম্যানকে গুলি করে-পুড়িয়ে হত্যা

ফেনী
ফেনী

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হককে গাড়ির ভেতরে গুলি করে ও আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে তার সঙ্গে থাকা আরো ৩ জন অগ্নিদগ্ধ হয়েছেন। মঙ্গলবার ফেনী সদরে বিলাসী হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ ৩ জন হলেন: ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন (৬০), স্থানীয় একটি পত্রিকার সম্পাদক ফরহাদ (৩২) ও গাড়ি চালক মামুন (৩০)।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চেয়ারম্যান একরামুল হকের সঙ্গে তার গাড়িতে করে তারা ফেনী সদর থেকে ফুলগাজীতে যাচ্ছিলেন। বিলাসী হোটেলের সামনে পৌঁছানোর পরে গাড়ি লক্ষ্য করে দুই পাশ থেকে দুর্বৃত্তরা গুলি ছুঁড়লে একরামুল হক গুলিবিদ্ধ হন। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা গাড়িতে আগুন লাগিয়ে দেয়।

এ সময় ৩ জন গাড়ি থেকে নামতে পারলেও গুলিবিদ্ধ একরামুল হক বের হতে পারেননি। তিনি গাড়ির মধ্যেই আগুনে পুড়ে মারা যান।

পরে পুলিশ ও দমকল বাহিনী পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। গাড়ি থেকে একরামুল হকের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ