আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে কি-না তা স্থানীয় সরকার নির্বাচনে বোঝা যাবে জানিয়েছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার গণভবনে পৌর নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সব দলের অংশগ্রহণের নির্বাচন চায় আওয়ামী লীগ বলেও জানান শেখ হাসিনা।
এ সময় তিনি বলেন, পৌর নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইসহ নির্বাচনের অংশগ্রহণের প্রক্রিয়া আজ সভায় চূড়ান্ত হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: