নৈতিক দায় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন ড. আতিউর রহমান।
মঙ্গলবার বিকেলে গুলশানে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আতিউর রহমান আরো বলেন, দীর্ঘ সাত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়েই কাজ করেছি। নিরঙ্কুশ সমর্থন দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংককে নতুন ধারার কেন্দ্রীয় ব্যাংক হিসেবে তিনি গড়ে তুলেছেন, যাকে এখন সারাবিশ্ব মডেল হিসেবে দেখে। তার সময়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সর্বোচ্চ ২৮ বিলিয়ন ডলারে উন্নিত হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: