জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ উদ্বোধন

সড়ক দুর্ঘটনা রোধে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা অফিসার্স ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠান
ঢাকা অফিসার্স ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠান

সড়ক দুর্ঘটনার দায় শুধু চালককে না দিয়ে পথচারীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশের উদ্বোধন শেষে ঢাকা অফিসার্স ক্লাব আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজধানীতে মানুষের জীবনযাত্রা সহজ করতে কাজ করছে সরকার— এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ট্রাফিক সিগন্যালগুলো সকলের জানতে হবে, মেনে চলতে হবে নিয়ম আর যত্রতত্র রাস্তা পারাপার বন্ধ করতে হবে।

তিনি আরো বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে মানুষের আর্থ-সামাজিক উন্নতি হবে, সারাদেশে সড়ক যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করা হয়েছে।

পরিবহন সেবা সম্পূর্ণভাবে বেসরকারি খাতে ছেড়ে দিলে জনভোগান্তি বাড়বে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনসেবা বিবেচনায় সরকার সড়ক, রেল ও নৌ পথের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

এর আগে রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পের তেজগাঁওয়ের সাতরাস্তা থেকে মগবাজারের হলিফ্যামিলি হাসপাতাল পর্যন্ত সড়কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরো ফ্লাইওভারটি ৯ কিলোমিটার প্রকল্পের এ অংশ তৈরিতে ব্যয় হয়েছে ২৮০ কোটি টাকা-- ডিসেম্বরের মধ্যে চালুর সম্ভাবনা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ