জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • বিচারবহির্ভূত হত্যাকাণ্ড-গুম প্রধান সমস্যা

বাংলাদেশে আইএসের সাংগঠনিক কোনো ভিত্তি নেই

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

বাংলাদেশের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সাংগঠনিক কোনো ভিত্তি নেই—জঙ্গি গোষ্ঠীটির কথিত বাংলাদেশ শাখা প্রধানের প্রচারিত বক্তব্য দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার সকালে ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের সংঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জামাত-শিবিরের প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীরা ঝিমিয়ে পড়া জঙ্গি সংগঠনকে সংগঠিত করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইএসের পরিকল্পনা বাস্তবায়ন কঠোরভাবে দমন করবে সরকার।

তিনি বলেন, জঙ্গি গোষ্ঠীটির প্রচারিত বক্তব্য দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ। জামাত-শিবিরের প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীরা ঝিমিয়ে পড়া বিভিন্ন জঙ্গি সংগঠনকে সংগঠিত করছে। আইএসের কল্প-কাহিনী কঠোরভাবে দমন করবে সরকার।

সদ্য প্রকাশিত মার্কিন মানবাধিকার প্রতিবেদনের সমালোচনা করে আসাদুজ্জামান খান কামাল দাবি করেন, বাংলাদেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না।

বাংলাদেশে ঘাঁটি গেঁড়ে ভারতে হামলা চালাতে চায় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস), আইএস বাংলাদেশ শাখার কথিত প্রধান শেখ আবু ইব্রাহিম আল-হানিফ জঙ্গি গোষ্ঠীটির সাময়িকী ‘দাবিক’—এ প্রকাশিত এক সাক্ষাতকারে এ কথা জানায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ