জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • নূরজাহানের কর্মময় জীবন

'বেগম' পত্রিকার সম্পাদক নূরজাহানের দাফন সম্পন্ন

নূরজাহান বেগম
নূরজাহান বেগম
নারীদের সাংবাদিকতার পথিকৃৎ, উপমহাদেশে নারীদের জন্য প্রথম সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ এর সম্পাদক নূরজাহান বেগম আর নেই। সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা। নারিন্দার নিজ বাড়িতে প্রথম নামাজে জানাজা শেষে বিকাল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। পরে গুলশানে বাদ মাগরিব দ্বিতীয় নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বাবার কবরে তাঁর দাফন হয়। গত ৫ মে গুরুতর অসুস্থ অবস্থায় নূরজাহান বেগমকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। এরপর থেকে সেখানেই লাইফ সার্পোটে ছিলেন নূরজাহান বেগম। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল পৌনে ১০টায় তিনি মারা যান। নারী জাগরণের এই পথিকৃতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ছুটে আসেন ভক্ত, অনুরাগী ও শুভানুধ্যায়ীরা। পরে পুরান ঢাকার নিজ বাসভবন খাতুন কুটিরে নিয়ে যাওয়া হয় তাঁর মরদেহ। সেখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় তাঁর মরদেহ। শিল্পী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সকলেই একে একে শ্রদ্ধা জানান। শুভানুধ্যায়ীদের ফুলেল ভালবাসায় আরো একবার সিক্ত হন মহীয়সী এই নারী। যতোদিন বাংলাদেশ থাকবে ততোদিন উপমহাদেশের নারী সাংবাদিকতার পথিকৃত নূরজাহান বেগমও মানুষের হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবেন। শিক্ষাজীবন থেকেই সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত ছিলেন নূরজাহান। জীবনের শেষ দিনেও নিজেদের মর্যাদার লড়াইয়ে কখনোই আপষ করেননি তিনি। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে গুলশান জামে মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বুদ্ধিজীবী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হয় তাঁকে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ