জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • জঙ্গিদের নতুন একটি গ্রুপ হুজি: মনিরুল ইসলাম

আইএসের অনুসারি হয়ে জঙ্গি কর্মকাণ্ড চালাচ্ছে জেএমবি

মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম

বাংলাদেশে জেএমবির যে ভগ্নাংশটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অনুসারি হয়ে জঙ্গি কর্মকাণ্ড চালাচ্ছে তার শীর্ষ নেতা তামিম চৌধুরী— বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যাণ্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তামিম কল্যাণপুরের জঙ্গি আস্তানায় নিয়মিত যাতায়াত করতো বলে তথ্য পেয়েছে কাউন্টার টেররিজম ইউনিট। মিরপুর থানায় দায়ের হওয়া মামলার এজাহারে তামিম চৌধুরীর নাম উল্লেখ করা হয়েছে। রাজধানীর কল্যাণপুরের জঙ্গি অভিযানে আহত অবস্থায় পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান জঙ্গিদের শীর্ষ একজন নেতা তামিম চৌধুরীর এ তথ্য দিয়েছে।

সে বাংলাদেশে জেএমবির যে ভগ্নাংশটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের অনুসারি হয়ে জঙ্গি কর্মকাণ্ড চালাচ্ছে তার শীর্ষ নেতা বলে জানিয়েছেন মনিরুল ইসলাম।

তিনি বলেন, কল্যাণপুরের জঙ্গি আস্তানায় তামিম চৌধুরী, রিপন, খালিদ, মামুন, জোনায়েদ খান, বাদল ও আজাদুল ওরফে কবিরাজ নামে ব্যক্তিরা আসতো। নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ও সমর্থনপুষ্ট অন্যান্য সংগঠনের নেতাকর্মী ও সমর্থক তাদের এ কাজে অর্থ, অস্ত্র, গোলা-বারুদ, বিস্ফোরক দেয়াসহ প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে প্ররোচনা দিত।

জঙ্গিদের উদ্বুদ্ধ ও অর্থদাতাদের মধ্যে কিছু লোককে শনাক্ত করা হয়েছে— উল্লেখ করে তিনি বলেন, প্রশিক্ষণের সময় মাস্টারমাইন্ডরা তাদের এমনভাবে প্রশিক্ষণ দেয় যাতে পুলিশের কাছে ধরা পড়লে যেনো কোনো তথ্য প্রকাশ না পায়। তাই তথ্য উদ্ধারে নানা প্রতিবন্ধকতা থাকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ