জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, দুর্ভোগে লক্ষাধিক মানুষ

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশের বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৬’ এর উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলে বন্যা শুরু হয়েছে ,এটা এদেশের পরিবেশে খুবই স্বাভাবিক বিষয়—এটা যেমন ক্ষতি করে, তেমনি আবার পলি মাটি রেখে গিয়ে উপকারও করে। তবে বন্যায় দুর্গত মানুষদের পাশে দাঁড়ান।

শেখ হাসিনা বলেন, পরিবেশ রক্ষা জাতি হিসেবে সবারই দায়িত্ব—আশা করি বাংলাদেশের প্রতিটি মানুষ বৃক্ষরোপণের দিকে মনোযোগ দেবেন।

তিনি বলেন, বন্যায় যেন ক্ষতি না হয় সেজন্য পদক্ষেপ নেয়া হয়েছে।

এ সময় ট্যানারি শিল্প মালিকদের হাজারিবাগ থেকে সাভারে দ্রুত স্থানান্তরের নির্দেশ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, যেসব জায়গায় বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে সেসব জায়গার পরিবেশ রক্ষা করা হবে।

উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, নদী-নালা, খাল-বিল আর জীববৈচিত্র্য দেশের ভবিষ্যত প্রজন্মের জন্য রক্ষা করতে হবে।

গত সাতবছরে দেশের বনভূমির পরিমাণ ৯ শতাংশ থেকে বেড়ে ১৭ শতাংশে দাঁড়িয়েছে – এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা একান্তভাবে দরকার।

এর আগে বন্য প্রাণী সংরক্ষণে বিশেষ অবদান রাখায় বঙ্গবন্ধু পদক, জাতীয় পরিবেশ পদক ও বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারের ক্রেস্ট ও নগদ অর্থ বিজয়ীদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।

পরে ইনস্টিটিউশন আঙ্গিনায় একটি গাছের চারা রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন তিনি।

বিশ্বব্যাপী পরিবেশ দিবসের স্লোগান ‘বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচাই প্রকৃতি-বাঁচাই দেশ’, আর বাংলাদেশে এ দিবসের স্লোগান ‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ