আগামী ১৪ অক্টোবর চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় সোমবার রাজধানী বেইজিংয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লি পাও তুং, সহকারী মন্ত্রী খুং সুয়ান ইয়ৌ চীনের প্রেসিডেন্ট সফর সম্পর্কে দেশি-বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
১৩ থেকে ১৫ অক্টোবর বাংলাদেশ ও কম্বোডিয়া সফর করবেন জানিয়ে খুং সুয়ান ইয়ৌ বলেন, চীন-বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। দুই দেশের মধ্যে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা গভীর ও সাংস্কৃতিক যোগাযোগ সম্প্রসারিত হয়েছে।
চীনের প্রেসিডেন্টের সফর দু'দেশের সম্পর্কের জন্য মাইলফলক হয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ‘এক অঞ্চল, এক পথ’ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দু'দেশের জনগণের আরও বেশি কল্যাণ নিশ্চিতে যৌথ প্রচেষ্টায় আগ্রহী চীন।