জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • বঙ্গবন্ধুর সমাধিতে নব-নির্বাচিত আ’লীগ নেতাদের শ্রদ্ধা

দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে জামাত-বিএনপি: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

জামাত-বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর বাড়িতে আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভায় তিনি এ কথা বলেন।

দেশবাসীকে এ চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, যখনই বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় তখনই ইচ্ছাকৃতভাবে একাত্তরের পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে চায়।

তিনি আরো বলেন, যখনই বিনিয়োগের পরিস্থিতি তৈরি হয় তখনই দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করে জামাত-বিএনপি।

সকল চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে নির্বাচিত করবে।

এর আগে দলীয় সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছায় আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা।

প্রথমে ফুল দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

এ সময় নেতারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। ছোট বোন শেখ রেহানা এসময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ