জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • নাসিরনগরে সাম্প্রদায়িক হামলা: আটক আরো ৪

নাসিরনগর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

শাহবাগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
শাহবাগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দুদের বাড়ি-ঘরে হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে শুক্রবার রাজধানীর শাহবাগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বেশ কয়েকটি সংগঠন।

সকাল সাড়ে ১০টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ অবরোধ শুরু হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, হামলার শিকার মানুষদের বাঙালি হিসেবে বিবেচনায় নিয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে তারা।

তাদের অভিযোগ, স্বাধীনতা বিরোধীরাই বারবার সাম্প্রদায়িক হামলা চালিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছে, অবিলম্বে তাদের এই অপচেষ্টা বন্ধের দাবি তাদের।

এছাড়াও নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি-ঘরে হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে হিন্দু ধর্মাবলম্বীদের বেশ কয়েকটি সংগঠন। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় তারা।

নাসিরনগরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে একটি আলাদা সংখ্যালঘু সম্প্রদায় কমিশন গঠনেরও দাবি করেন তারা।

এদিকে, হামলাকারীদের শাস্তির দাবিতে রাজধানীর শাখারি বাজার এলাকায় বিক্ষোভ করেছে প্রজন্ম-৭১ সংগঠন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবার শুক্রবার নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাসের ফেইসবুক পাতায় ‘ইসলামের অবমাননাকর’ একটি পোস্ট পাওয়া যায়, যা জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ওই দিনই রসরাজের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়। পরদিন পুলিশ তাকে আটক করে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে ৩০ অক্টোবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

এর ৫ দিন পর গভীর রাতে কয়েকটি হিন্দু বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। প্রথম হামলার ঘটনায় নাসিরনগর থানায় অজ্ঞাতনামা ২ হাজার ৪০০ জনকে আসামি করে দুইটি মামলা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ