জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন

আজ ১০ জানুয়ারি— বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। একাত্তরের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ যাত্রা শুরু করলেও জাতি অপেক্ষায় ছিল তার স্বাধীনতার মহানায়কের জন্য। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হওয়ার পর ১৯৭২ সালের এই দিনে, দেশে ফিরে আসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পূর্ণতা পায় বাঙালির স্বাধীনতা, দিবসটি পায় ঐতিহাসিক মর্যাদা।

একাত্তরের ১৬ ডিসেম্বর— স্বাধীনতা ঘোষণার পর দীর্ঘ নয় মাসে যে মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি ঘটে হানাদার পাকিস্তানিদের পরাজয় স্বীকার, আত্মসমর্পণের মধ্য দিয়ে জাতির সেই বিজয়— আনন্দ পূর্ণতা পায় ১০ জানুয়ারি, ‘৭২ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে।

মুক্ত হয়েই মুক্ত স্বাধীন দেশে ফিরে পায় সদ্য স্বাধীন বাংলাদেশের অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তেজগাঁও বিমানবন্দরে সেদিন দুপুরের উষ্ণতা তাই আজো জ্বলজ্বলে বাঙালির চোখে। বঙ্গবন্ধুকে বহন করা ট্রাক তখন এগিয়ে চলেছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। জনস্রোত ঠেলে মাত্র পাঁচ কিলোমিটার রাস্তা পার হতে সেদিন লেগেছিল দেড় ঘন্টা সময়। ভাষণে বঙ্গবন্ধুর কণ্ঠে সদ্য স্বাধীন দেশকে গড়ে তোলার প্রত্যয়।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বাংলাদেশের মুক্তির লড়াই যেমন পূর্ণতা পেয়েছিল তেমনি বাঙালি ফিরে পেয়েছিল তার মহামানবকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ