বাংলাদেশে বিনিয়োগ করতে ভারতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে নয়াদিল্লির তাজ প্যালেসে দুই দেশের ব্যবসায়ীদের উদ্দেশে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন প্রতিবেশি দেশের সঙ্গে সমস্যা থাকবেই, যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
ভারত সফর নিয়ে যারা দেশ বিক্রির অভিযোগ তুলেছে তাদের এসময় অর্বাচীন বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী।
চার দিনের সফরের শেষ দিন সকালে নয়াদিল্লির তাজ প্যালেসে দু'দেশের ব্যবসায়ীদের সঙ্গে মতো বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে প্রতিবেশি দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, প্রতিবেশি দেশের মধ্যে সমস্যা থাকবেই তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে তা সমাধান করতে হবে।
ভারত বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধুপ্রতীম দেশ উল্লেখ করে, ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি বলেন, তার ভারত সফর নিয়ে এরইমধ্যে দেশে অনেকেই অভিযোগ করেছেন ‘দেশ বিক্রি করে দেয়ার’ তবে এসব অভিযোগকারীদের অর্বাচীন।
ব্যাবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারাই বলে দিন দেশ বেঁচে দিলাম, নাকি নিয়ে গেলাম।