রাজধানীর জলাবদ্ধতা দূর করতে ওয়াসা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। জুন-জুলাই নাগাদ মগবাজার-মৌচাক ফ্লাইওভারের কাজ শেষ হলে আশপাশের সড়কও ঠিক হবে।
মঙ্গলবার সাংবাদিকদের সাঈদ খোকন আরো বলেন, রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্প যানজট দূর করতেই হাতে নিয়েছে সরকার।
ফ্লাইওভারের আশপাশের বেহাল সড়ক প্রসঙ্গে মেয়র বলেন, ফ্লাইওভারের কাজ শেষ হলে এসব সড়কের অবস্থা ভালো হবে। যে ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তার কাজ করছে তারা এ কাজে পারদর্শী নন।
এদিকে, গত কয়েকদিনের বৃষ্টিতে যেন খালে পরিনত হয়েছে মৌচাক-মালিবাগের সড়কগুলো। বৃষ্টির পর হাঁটু থেকে কোমর পযর্ন্ত পানি হয় সড়কগুলোতে।
এ বিষয়ে দক্ষিণ সিটির মেয়র বলেন, এ পানি নিষ্কাষনের দায় ওয়াসার। আর তারা জলাবদ্ধতা দূর করতে ব্যর্থ হয়েছে।
এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত তেমন বৃষ্টিপাত হবে না রাজধানীতে। তবে দেশের উত্তরাঞ্জলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।