জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • এবারের এসএসসি-সমমান পরীক্ষায় কমেছে পাশের হার-জিপিএ ৫

এসএসসি-সমমানের পাশের হার ৮০.৩৫%

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে— বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এবার মোট পাশের হার ৮০.৩৫%, যা গতবারের চেয়ে পাসের হার কমেছে ৭.৯৪%। নতুন পদ্ধতিতে খাতা দেখায় পাসের হার কমেছে বলে দাবি করেন শিক্ষামন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খাতা দেখার নতুন পদ্ধতি প্রয়োজনীয় ও সময়োপযোগী। চরাঞ্চল, হাওরাঞ্চল, দ্বীপ ও পাহাড়ি এলাকায় আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

ছাত্র-শিক্ষক-অভিভাবকদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, এবার থেকে খাতা দেখার পদ্ধতিতে যে পরিবর্তন আনা হয়েছে সেটির প্রয়োজন ছিল। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে ভবিষ্যত প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, খাতা দেখার নতুন পদ্ধতি নিয়ে গত কয়েক বছর যাবত কাজ করা হয়েছে। এবার থেকেই নুতন পদ্ধতিতে খাতা দেখা হচ্ছে।

পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরপুর ও সাতক্ষীরা জেলার দুটি বিদ্যালয়ের শিক্ষঅর্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা ও একটি কারগরি শিক্ষাবোর্ডে এবার মোট ১৭ লাখ ৮১ হাজার ৯৬২জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। এবার গতবারের চেয়ে পাশের হার কমেছে।

পরে ১০টি শিক্ষাবোর্ডের প্রধানরা পরে একে একে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ