জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে এশিয়ার দেশগুলোও

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে সারাবিশ্ব : পররাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রোহিঙ্গা ইস্যু নিয়ে ব্রিফিং
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রোহিঙ্গা ইস্যু নিয়ে ব্রিফিং

রোহিঙ্গা ইস্যুতে পুরো বিশ্ব বাংলাদেশের পাশে আছে—সংকট সমাধানে তহবিল দেয়াসহ সব ধরনের সহায়তা দিতেও প্রস্তুত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

গতকাল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর মুসলিম দেশগুলোর কূটনীতিকদের কাছে রোহিঙ্গা ইস্যু নিয়ে বৈঠক করেন তিনি।

পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ বিষয়টি নিয়ে আজও (সোমবার) বিকেলে সংবাদ সম্মেলন হয়েছে।

রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যা নিপীড়নকে, আন্তর্জাতিক অঙ্গন গণহত্যা হিসেবে দেখছে— উল্লেখ করে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে ধৈর্য ধরতে হবে।

মাহমুদ আলী বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়াসহ, এ বিষয়ে বাংলাদেশ যে ভুমিকা নিয়েছে, তাতে সমর্থন দিয়েছে পুরো বিশ্ব। রোহিঙ্গারা যে মিয়ানমারের নাগরিক, এ কথা ঐতিহাসিকভাবে সত্য। মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর যে জুলম চালাচ্ছে, তাকে আন্তর্জাতিক অঙ্গণ গণহত্যা বলেই মনে করে।

প্রাণভয়ে যেসব রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে, তাদের ফেরত পাঠানোর ব্যাপারে কি করছে বাংলাদেশ- এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বাংলাদেশ কোন শক্তি প্রয়োগ করতে চায় না।

বিষয়টির স্থায়ী সমাধানে, ভারত আর চীনের সঙ্গেও কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।

রোহিঙ্গা ইস্যুকে একটি ‘জাতীয় সমস্যা’ হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় চার লাখ রোহিঙ্গা আগে থেকেই বাংলাদেশে ছিল। আর গত মাসের ঘটনার পর বাংলাদেশে প্রবেশ করেছে আরো তিন লাখ রোহিঙ্গা। নতুন তিন লাখ রোহিঙ্গাসহ এই মুহূর্তে বাংলাদেশে সাত লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। মিয়ানমার থেকে নতুন করে আসা লোকজনের জন্য প্রাথমিকভাবে আশ্রয়, মানবিক সহায়তা নিশ্চিত করার ওপর বাংলাদেশ জোর দিচ্ছে।

এছাড়াও সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিলসহ পশ্চিমা বিশ্ব আর মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূত ও কূটনীতিকদের কাছে, রোহিঙ্গা সংকটের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। এ ইস্যুতে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরেন কূটনীতিকরা।

গত ২৪ আগস্ট পুলিশের উপর এই আরসার চালানো হামলার প্রতিক্রিয়াতেই রাখাইনে সেনা অভিযান শুরু হয়, যার কারণে প্রায় তিন লাখ রোহিঙ্গা মুসলমান প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ