জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • সরকারি চাকরিতে কোটা থাকছে না

কোটা পদ্ধতি বাতিল: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

কোটা নিয়ে যখন এতোকিছু তাই কোটাই থাকবে না— কোনো কোটারই দরকার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, কোটা থাকলেই সংস্কারের প্রশ্ন আসবে— এখন সংস্কার করলে আগামীতে আরেক দল আবারো সংস্কারের কথা বলবে তাই কোটা থাকলেই ঝামেলা। সুতরাং কোনো কোটারই দরকার নেই।

তিনি বলেন, বিসিএস পরীক্ষায় কোটার দরকার নেই- মেধা অনুযায়ী নিয়োগ হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, অনগ্রসর কেউ যেন বঞ্চিত না হয় সেজন্য সংবিধানেই কোটা পদ্ধতির কথা বলা আছে। তারপরও আন্দোলন, গুজব ছড়িয়ে সারাদেশে ওই আন্দোলনকে ছড়িয়ে দেয়া হয়েছে। এ আন্দোলনের এক পর্যায়ে যখন সমঝোতা হলো, সময় বেধে দেয়া হলো মন্ত্রিপরিষদ সচিব কাজ শুরু করলেন তারপরও আন্দোলনে নেমে কেন মানুষের ভোগান্তির সৃষ্টি করা হলো।

তিনি আরো বলেন, গড়ে শতকরা ৭০ ভাগের বেশি মেধাবীরা চাকরি পেয়েছে। তারপরও আন্দোলন হওয়ায় তিনি বিদ্যমান কোটা পদ্ধতি বাতিলের পক্ষে মত দেন।

আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলাকে পরিকল্পিত বলেন প্রধানমন্ত্রী বলেন, যারা এসব করেছে তারা ছাত্র হওয়ার অযোগ্য। এর বিচার হবে।

এর আগে জাতীয় সংসদ বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ