জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাষ্ট্রপতির কার্যালয়ের গণমাধ্যম অনুবিভাগ থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় টাইগারদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে যোগদানের জন্য বর্তমানে নিউইয়র্কে অবস্থানকারী শেখ হাসিনা এক অভিনন্দন বার্তায় দলের সব খেলোয়াড়, কোচ এবং জাতীয় দলের সব কর্মকর্তাসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ে অভিনন্দন জানিয়েছেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী উক্ত অভিনন্দন বার্তায় বাংলাদেশের এই জয়ের ধারা অব্যাহত থাকবে মর্মেও আশাবাদ ব্যাক্ত করেন।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে টাইগাররা ৬ জাতির এ টুর্নামেন্টে দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে ৩৭ রানে পরাজিত করে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ শুক্রবার ভারতের মুখোমুখি হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ