খেলা

সংশ্লিষ্ট খবর:

  • বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ
বাংলাদেশ

সুপার ফোরের ম্যাচটি যেন অঘোষিত এক সেমিফাইনালে ৩৭ রানে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। এ নিয়ে তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

৯৯ রানে আউট হওয়া মুশফিকুর রহিম প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন। মুশফিক আর ৪৩ রান খরচ করে চারটি উইকেট নেয়া মুস্তাফিজই দলকে এশিয়া কাপের ফাইনালে তুলে এসেছেন বলে মন্তব্য করেছে ইসএসপিএন ক্রিকইনফো। ওয়ানডেতে এটাই মুস্তাফিজের সেরা স্কোর।

এর আগে আবুধাবিতে সুপার ফোরের এই ম্যাচে শুরুতে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৩৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

জবাবে ৫০ ওভার খেলে ৯ উইকেটে ২০২ রান করে পাকিস্তান। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা চতুর্থ জয়।

এদিকে, বাংলাদেশের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় তামিম এবং সাকিব না থাকায় বাংলাদেশ নিজেদের পূর্ণ শক্তি ছাড়াই খেলতে নামে। তারপরেও ১৮ রানে পাকিস্তানের তিনটি উইকেট শিকার করে শুরুতেই তাদের চাপের মধ্যে ফেলে দেয় বাংলাদেশ।

পুরো ম্যাচেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এ বাংলাদেশ দারুণ করেছে বলে প্রশংসা করছে ক্রিকইনফো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ