জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • চীনে ১৩৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

চীনে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে মর্মান্তিক বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ভয়াবহ বিমান বিধ্বস্তের খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। গত ২১ মার্চ দক্ষিণ চীনে এ মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে। বিমানটিতে ১৩২ জন আরোহী ছিলেন। এ ভয়াবহ দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের জন্য আমরা প্রার্থনা করি।’

প্রেসিডেন্ট শি জিনপিং এর উদ্দেশ গতকাল মঙ্গলবার স্বাক্ষরিত তাঁর শোক বার্তায় প্রধানমন্ত্রী এ হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকার পক্ষে এবং আমার নিজের পক্ষ থেকে আমি তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।

এই দুঃখের সময় প্রধানমন্ত্রী বলেন, আমাদের বিশ্বস্ত ও কৌশলগত অংশীদার দেশ চীনের সরকার ও জনগণের প্রতি আমরা আমাদের জাতীয় সংহতি জানাচ্ছি যাতে এ সময় তারা সাহস ও মনোবলের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ