রাজনীতি

নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি বিএনপির

রফিকুল ইসলাম মিয়া
রফিকুল ইসলাম মিয়া

সরকারকে আরারো ‘অবৈধ’ দাবি করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। উপজেলা নির্বাচনকে ‘জোর-জুলুম ও ডাকাতির’ নির্বাচন আখ্যায়িত করে তা বাতিল করারও দাবি জানান তিনি।

বুধবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের প্রতিবাদে এবং আটক নেতাদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সরকার জনগণের সমর্থন নিয়ে নয় বরং গুম ও খুনের রাজনীতির মাধ্যমে গায়ের জোরে ক্ষমতায় টিকে রয়েছে বলে জানান বিএনপির এ নেতা।
রফিকুল ইসলাম অভিযোগ করেন, সরকারের হস্তক্ষেপে মিথ্যা মামলায় বেআইনিভাবে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
তিনি বলেন, ‘এ চার্জ গঠনের ব্যাপারে আইনমন্ত্রীর হাত রয়েছে এবং সরকারেও হাত রয়েছে।’

উপজেলা নির্বাচনকে ‘জবর দখলের নির্বাচন’ দাবি করে প্রশাসন ও নির্বাচন কমিশনের সমালোচনা করে রফিকুল ইসলাম বলেন, ‘সমস্ত নির্বাচনের যে প্রক্রিয়া রয়েছে তা ভেঙে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একজন ইলেকশন কমিশন বলেছেন নাকে খত দিয়ে না-কি আমাদের রাজনীতি করতে হবে। তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন। এ নির্বাচন কমিশনকে রিমুভ করার জন্য করার জন্য অনতি বিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউনসিল গঠনের দাবি জানাচ্ছি।’

আর দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে, প্রেসক্লাবে অপর এক আলোচনায় দলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন সরকারকে অবৈধ আখ্যায়িত করে বলেন, দেশে এখন কোনো গণতন্ত্র নেই। উপজেলা নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে মন্তব্য করে নির্বাচন বাতিলেরও দাবি জানান।

নোমান বলেন, ‘এ উপজেলা নির্বাচনে যেহেতু জনগণ ভোটাধীকার প্রয়োগ করতে পারে নাই, ভোট দিতে পারে নাই্। সেই জন্য এটাকে নির্বাচন বলা যায় না। এ নির্বাচন বাতিল হোক, নতুন করে নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে কখন, যখন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা নির্বাচন করতে পারবো।’

সেইসঙ্গে সরকারকে পদত্যাগ করে অবিলম্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠানেরও দাবি জানান বিএনপির এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ