বেসরকারিখাতে বিকল্প জ্বালানি উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বুধবার চট্টগ্রামে সিভিও পেট্রোক্যামিক্যাল নামের একটি কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জ্বালানির চাহিদা যেভাবে বাড়ছে তাতে সরকারের একার পক্ষে তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তাই বেসরকারি উদ্যোক্তাদের বিকল্প জ্বালানি খাতে বিনিয়োগে উৎসাহিত করার নীতি গ্রহণ করেছে সরকার।
আমু বলেন, ‘সরকার যেভাবে তরিৎ গতিতে কুইক রেন্টাল প্লান্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছেন। সেই তুলনায় তো কুইক রেন্টালের মাধ্যমে গ্যাস উৎপাদন করতে সক্ষম হতো তাহলে সেটা সরকার করতো। তবে সরকার চেষ্টা করছে এবং নতুন নতুন কূপ ক্ষনন করছে। এর মধ্যে ২/১ ক্ষনন হয়েছে যাতে আমরা গ্যাস উৎপাদন বাড়াতে পারি। আর এর ফলে এ শিল্প কারখানাগুলো অচিরেই চালু হবে।’
এ খাতে নতুন উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানান শিল্পমন্ত্রী।