রাজনীতি

খালেদা জিয়ার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল: নাসিম

মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

দেশের প্রথম রাষ্ট্রপতি নিয়ে বিএনপিনেত্রী খালেদা জিয়ার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। এ বিষয়ে ব্যবস্থা নিতে ১৪ দলের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীতে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অসাংবিধানিক শাসন ব্যবস্থা ফিরিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করতে দেশি-বিদেশি চক্রান্ত শুরু হয়েছে বলেও এসময় অভিযোগ করেন মোহাম্মদ নাসিম।

নাসিম বলেন, ‘এদের চিন্তা ও গবেষণারও কী মূল্য দেখেন, একজন সেক্টর কমান্ডার হয়ে গেলো একজন রাষ্ট্রপতি। একথা বলতেও আমাদের লজ্জা হয়। ১৪ দল ঘৃণা বলেন, তার এ বক্তব্য শুধু প্রত্যাখ্যান করছে না বরং রাষ্ট্রদ্রোহিতার শামিল হয়েছে এ খালেদা জিয়ার বক্তব্য। সরকারকে অনুরোধ করবো এ ধরনের ধৃষ্টান্তমূলক বক্তব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার জন্য জোর দেয়া মনে করে।’

পরে বৈঠকে আগামী ২৮, ২৯ ও ৩০ এপ্রিল জেলা এবং বিভাগীয় সদরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ১৪ দলের পক্ষ থেকে গণসংযোগের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।



দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ