নটরডেম কলেজের সামনে গাড়িতে আগুন দেয়ার সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, নৈরাজ্যের পথ পরিহার না করলে চরম মূল্য দিতে হবে বিএনপিকে।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, রাজনীতির নামে যে কোনো নৈরাজ্য দমনে বদ্ধপরিকর সরকার।
‘অর্থের অভাবে বিএনপি চেয়ারপারসন বাড়ি ভাড়া দিতে পারছেন না’ গণমাধ্যমের এমন সংবাদের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, জাতিকে বিভ্রান্ত করতেই এমন মিথ্যাচার করছেন খালেদা জিয়া।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: