সরকার অন্যায়ভাবে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের লোকজনকে নিজেদের দলীয় কাজে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে কৃষকদল আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
ভবিষ্যতে এর জন্য জবাবদিহি করতে হবে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের গণতন্ত্র আজ নির্বাসিত।
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘আইনের শাসন যদি প্রতিষ্ঠিত করতে চাই, ন্যায়-বিচার যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে অবশ্যই যিনি অন্তত নগ্নভাবে হামলা করছেন পৈশাচিক মনোভাব নিয়ে, তাকে ক্ষমতা থেকে সরাতে হবে। সুতরাং র্নিদলীয়, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করা এবং একটি নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের আকাঙ্খিত একটি সরকার প্রতিষ্ঠিত করা ছাড়া আমাদের কারোর মুক্তি নেই।’
গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের কোনো বিকল্প নেই এমন মন্তব্য করে আগামীতে কঠোর আন্দোলনের মাধ্যমে ‘স্বৈরাচার সরকারের’ পতন ঘটানোরও হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা।