রাজনীতি

খালেদা-তারেক ক্ষমা না চাইলে রাষ্ট্রদ্রোহের মামলা: সুরঞ্জিত

সুরঞ্জিত
সুরঞ্জিত

ইতিহাস বিকৃতির জন্য খালেদা জিয়া ও তারেক রহমান অবিলম্বে জাতির কাছে ক্ষমা না চাইলে—সংবিধানের পবিত্রতা রক্ষায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ নেয়ারা কথা বললেন আওয়ামী লীগের উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আয়োজিত আলোচনায় জাতির পিতাকে নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত আরো বলেন, তাদের এ মিথ্যাচারের বিষয়ে ব্যবস্থা নিতেই হবে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার (আইএসআই) নির্দেশে উদ্দেশ্যমূলকভাবেই এসব কথা বলছেন তারেক। এ জন্য জাতির কাছে ক্ষমা না চাইলে সরকারকে আইনী ব্যবস্থা নেয়া উচিৎ।

এদিকে, আরেক আলোচনায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, তারেক রহমানের বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিক্রিয়া সুদূরপ্রসারী। এসব বক্তব্যকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই।

এ ধরনের বক্তব্য প্রচারের ক্ষতিকর দিকটি গুরুত্ব দিয়ে দেখতে তথ্য মন্ত্রণালয়কে আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতে তারেক রহমান উদ্দেশ্যমূলকভাবে তথ্যসন্ত্রাস শুরু করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ