কোনো চাপে নয়—দল সম্পর্কে নানা বিভ্রান্তি দূর করতে মহাসচিব পদে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রওশনের সঙ্গে তার কোনো বিরোধ নেই বলেও জানান তিনি। শুক্রবার বারিধারায় নিজ বাসভবন প্রেসিডেন্ট পার্কে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দলের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের কারণও তুলে ধরে এরশাদ বলেন, দলকে শক্তিশালী করতেই এ পরিবর্তন। তবে রহুল আমীন হাওলাদারের সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের সিদ্ধান্তও এর আরেক কারণ।
বঙ্গবন্ধু প্রসঙ্গে সম্প্রতি বিএনপি নেতাদের বক্তব্য কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর অবদানকে বিতর্কের উর্ধ্বে রাখা উচিৎ।
এদিকে, নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির নতুন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, চাপে পড়ে নয়-চেয়ারম্যান মনে করেছেন বলেই মহাসচিব পদে তাকে নিয়োগ দিয়েছেন। দলকে সুংসহত করতে কাজ করে যাবেন।
প্রায় একযুগ পর বৃহস্পতিবার রাতে দলের মহাসচিব পদে এবিএম রুহুল আমিনের পরিবর্তে প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে নিয়োগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।