রাজনীতি

দেশে কোনো গণতন্ত্র নেই: খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া

দেশে কোনো গণতন্ত্র নেই—৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের কবর রচনা করেছে এ সরকার বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর শ্রমিক দলের কাউন্সিল ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, অস্ত্রাগারে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয়, চলছে খুন ও টেন্ডারবাজি। এ সব জুলুম-নির্যাতনের দায়ভার সরকারকেই নিতে হবে আর সময় হলে আন্দোলন হবে।

তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র মৃত। এ সরকার গণতন্ত্রের কবর রচনা করেছে ৫ জানুয়ারি। বাংলাদেশের মানুষ চেয়ে ছিল একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আর এ অবৈধ সরকার সেই নির্বাচন দিতে ভয় পায়।’

দলের নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, সময় হলেই আন্দোলন শুরু হবে এবং জবাব দেয়া হবে সকল জুলুম-নির্যাতনের।

তিনি আরো বলেন, ‘এখন সময় হয়েছে এ অন্যায়, জুলুম-অত্যাচার মুখ বন্ধ করে শুধু দিন রাত চোখের পানি ফেলে নয় বরং এ জুলুম-অত্যাচারের জবাব দিতে হবে। আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে অতিদ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করুন। যাতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। আর না হলে বেশি দেরি করলে ও জুলুম-অত্যাচারের মাত্রা বাড়ালে তার পরিণতির জন্য কিন্তু আপনারাই দায়ী থাকবেন।’

এ সময় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ এবং সেখানে লেখা-পড়ার পরিবর্তে খুন আর টেন্ডারবাজী হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ